ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সুন্দরবনে অভিযান চালিয়ে ২৬০ টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
বাগেরহাট সংবাদদাতা:
 সুন্দরবনে অভিযান চালিয়ে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় জাহাজটি আটক করা হয়।

বন বিভাগ জানায়, জাহাজে থাকা কয়লার কোনো বৈধ কাগজপত্র বা মালিক পাওয়া যায়নি।

আটকরা হলেন- তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ভোলা নদীতে টহল দিচ্ছিল। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা কয়লাবোঝাই কার্গোটি আটক করা হয়। পরে সন্ধ্যায় জাহাজটি শরণখোলা স্টেশন ঘাটে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভেসেল থেকে ২৬০ টন কয়লা লোড করেন। নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতরের নিষিদ্ধ নৌ-পথ ব্যবহার করে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন তারা।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, জাহাজে থাকা কয়লার কোনো মালিকানা দাবি করেনি কেউ। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, কয়লাসহ জাহাজ আটকের বিষয়টি শুনেছি। বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।