ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
১০ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ ছবির ক্যাপশন: ১০ দিন পর ধানখেতে মিলল যুবকের মরদেহ
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার লাকসামে নিখোঁজ হওয়ার ১০ দিন পর একটি ধানখেত থেকে ২৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত কাউসার হোসেন তারাপুর গ্রামের পূর্ব বাড়ির বাসিন্দা ও মৃত হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

পরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেট উদ্ধার করা হয়েছে।

 স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই গ্রামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। উদ্ধার হওয়া সিগারেটের সঙ্গে ওই চুরির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

লাকসাম থানার এসআই হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।