ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
মা: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি: 

বগুড়ার কাহালুতে অজ্ঞাত ভারী যানের ধাক্কায় মো. ফেরদৌস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ ছাতিয়ান গ্রামের বাসিন্দা। তিনি মো. আক্তারের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার নিজের কালো রঙের ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন ফেরদৌস। দরগাহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক বা কোচ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহালু থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘাতক ভারী যানটি শনাক্ত করা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।