ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

অস্ত্র বিতর্কের জেরে মন্ত্রিসভা ছাড়লেন ইশরাক, পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা :
সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে। পরে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ইশরাক হোসেন বিএনপির নেতা এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন তিনি। দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেটসংলগ্ন এলাকায় পরিচালিত ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান। সেখানে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছিল। তবে শুরুতে ইশরাকের পক্ষ থেকে এ খবর অস্বীকার করা হয়। পরে তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।

অস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক হোসেন দাবি করেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ও অন্যদের নিরাপত্তার জন্য তিনি সাময়িকভাবে অস্ত্র উঁচিয়ে ধরেন। তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত বলেও দাবি করেন তিনি।

ইশরাক আরও দাবি করেন, অভিযানে কয়েকটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে এবং ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযান শুরুর আগে পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিযানের বিষয়ে তারা আগে থেকে অবগত ছিল না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা মহানগর পুলিশও তদন্তের উদ্যোগ নেয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং একজন প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে অংশ নেওয়ার আইনগত দিক নিয়ে আলোচনা শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহারসংক্রান্ত নীতিমালায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র এমনভাবে প্রদর্শন না করার বিধান রয়েছে, যাতে অন্যের মনে ভয় বা বিরক্তির সৃষ্টি হতে পারে।

ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা ২৪ থেকে কমে ২৩ জনে দাঁড়িয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে বিতর্কের জেরে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ঘটনাও আলোচনায় এসেছিল।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।