মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার ২নং কালাই ইউনিয়নে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর সবুর খান।
সোমবার বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন তিনি। এ সময় আব্দুর সবুর খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, অধিকার ও সম্প্রীতি বজায় রাখতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ২নং কালাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, কাহালু উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কালাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক আতিকুর শাকিল, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ভুট্টো খান, ছাত্রদল নেতা স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশ বাংলা টিভি ডেক্স