আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলা বাজারে আলোকসাথী পাঠাগার বৃহস্পতিবার (২২ অক্টোবর) উদ্বোধন করা হয়।
ছড়াকার রাসেল খানের সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন, কবি ও সুজন ( সুশাসনের জন্য নাগরিক) এর সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ। কবি হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন, হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ কবির, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস সাত্তার, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, গবেষক মামুন তরফদার, অলোয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান।
বক্তব্য রাখেন, কবি সাইফুল ইসলাম, কবি লিমা রহমান, কবি হালিমা খাতুন প্রমুখ।
দেশ বাংলা টিভি ডেক্স