ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
সংগৃহীত ছবি ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে বংশাই নদে পড়ে নিখোঁজ হওয়া বিজয় চন্দ্র কোচের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 নিখোঁজ হওয়ার প্রায় ৪১ ঘণ্টা পর শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে উপজেলার দারিয়াপুর নামাপাড়া এলাকায় তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের খনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় প্রতিমা বিসর্জন শেষে বিজয়সহ ৩০ থেকে ৩৫ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। নৌকাটি ডোলশিমুল এলাকায় পৌঁছালে হঠাৎ নদে পড়ে যান বিজয়।

পরে তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তবে নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে আসা তিনজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল নদে উদ্ধার অভিযান শুরু করে। দিনভর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও নিখোঁজ তরুণের সন্ধান মেলেনি।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযান চালানো হলেও বিজয়ের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে নদীর ভাটিতে মরদেহ পাওয়ার খবর তাঁরা জানতে পারেন। নদীতে স্রোত ও কচুরিপানা থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল বলে জানান তিনি। তাঁদের ধারণা ছিল, স্রোতের টানে মরদেহ আরও ভাটিতে চলে যেতে পারে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।