ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
নিহত পুলিশ সদস্য ছবির ক্যাপশন: নিহত পুলিশ সদস্য
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি: 

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা লেগে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্যের নাম মো. গোলাম রব্বানী। পুলিশ সূত্রে জানা গেছে, কাজের প্রয়োজনে তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়েছিলেন। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে তাঁর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাঁর পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। ওই পরিচয়পত্রের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের সদস্য বলে নিশ্চিত হওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্রের ভিত্তিতে নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী বলে জানা গেছে। তাঁর পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।