ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে যমুনার অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
যমুনদী থেকে বালু উত্তোলন। ছবির ক্যাপশন: যমুনদী থেকে বালু উত্তোলন।
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না,  কোনো ভাবেই। 

টাঙ্গাইলের যমুনা নদীর গোপালপুরের শাখারিয়া ও নলিন এবং ভূঞাপুরে জগৎপুরা, অর্জুনা, চুকাই নগর,  কুঠিবয়রা, তাড়াই, বলরামপুর,  রায়ের বাশালিয়া বামনহাটা, জিগাতলা, কুকাদাইর, গোবিন্দাসী,  খানুরবাড়ি, ভালকুটিয়া, স্থলকাশি, পাটিতাপাড়া, কষ্টাপাড়া,সিরাজকান্দী, নলছিয়া, পাথাইলকান্দী, সার পলশিয়া প্রভৃতি গ্রাম যমুনা নদীর তীরে অবস্থিত। এসব গ্রামে বালু বিক্র ঘাট তৈরি করে নিয়মিত বালু বিক্রি করা হচ্ছে।  অল্প সংখ্যক বালু ঘাটের অনুমতি থাকলেও অধিকাংশ ঘাটের কোনো অনুমোদন নেই। 

অনুমোদিত ঘাটে বগুড়া সারিয়াকান্দী এলাকা থেকে বালু এনে এবং যমুনা নদীর নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলন করে বিক্রির অনুমতি থাকলেও এসব এলাকায় শতাধিক বালুঘাট রয়েছে। উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। প্রতি সপ্তাহে বাল্কহেট জব্দ, পাইপ ভাঙচুর,  জেল জরিমানা করা হলেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন।

দিনে এবং  গভীর রাতেও অভিযান পরিচালনা  করে অনেক বালু উত্তোলনকারীকে জেল জরিমানা করেছে প্রশাসন।  

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান  বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে অনেককে জেল জরিমানা করা হয়েছে। তথাপি তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলনের চেষ্টা করে। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।