ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

লক্ষ্মীপুরে সুপারি বাগানে মিলল যুবকের মরদেহ, মাদক বিরোধে হত্যার সন্দেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুর সদর উপজেলার একটি সুপারি বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে সুপারি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এরপর মাদক কারবার নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহটি সুপারি বাগানে ফেলে রেখে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন। মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।