ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় প্রাণ গেল ৫ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ছবির ক্যাপশন:
নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর লরি উঠে গেলে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

পুলিশের তথ্য অনুযায়ী, শাপলা পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন যাত্রীরা। পথে কুমিরা রয়েল গেট এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।

এমন পরিস্থিতিতে দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।