ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
শ্রমিকদের মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে সকালে অ্যাসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন।

আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার দাবি জানান। এ সময় কয়েকটি কারখানার প্রবেশপথে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

এরপর আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের ওই অংশে যাতায়াত ব্যাহত হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল ১১টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।