২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশ। যা গত বছরের চেয়ে ৬.৭১ শতাংশ কম। ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এবার সকল বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৩৫ হাজার ৯৪৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন।
শিক্ষার্থীরা ফল জানতে পারবে দুটি ওয়েবসাইট থেকে- http://www.educationboardresults.gov.bd এবং http://www.eduboardresults.gov.bd। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।
এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ বছর এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করা হয়েছে। এখন ১৬২২২ এর পরিবর্তে *১৬১৪০* নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএস ফরম্যাট: HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <সাল> লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC DHA 123456 2026
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলের অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।
দেশ বাংলা টিভি ডেস্ক