ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার ৮৪ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
এ আই প্রতীকী ছবি ছবির ক্যাপশন: এ আই প্রতীকী ছবি
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন।
‎
‎এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশ। যা গত বছরের চেয়ে ৬.৭১ শতাংশ কম। ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ।
‎
‎জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। এবার সকল বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৩৫ হাজার ৯৪৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন।
‎
‎শিক্ষার্থীরা ফল জানতে পারবে দুটি ওয়েবসাইট থেকে- http://www.educationboardresults.gov.bd এবং http://www.eduboardresults.gov.bd। রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।
‎
‎এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ বছর এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করা হয়েছে। এখন ১৬২২২ এর পরিবর্তে *১৬১৪০* নম্বরে এসএমএস পাঠাতে হবে।
‎
‎এসএমএস ফরম্যাট: HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <সাল> লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: HSC DHA 123456 2026
‎
‎আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলের অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।