ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম বৈঠকে বসেছে নতুন বোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ডেক্স রিপোর্ট:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে সরকার গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও বিভিন্ন এলাকায় অসন্তোষের মধ্যেই শুরু হলো এই উদ্যোগ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম আইন অনুসারে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন করাই এ সভার মূল উদ্দেশ্য।
এর আগে, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।

নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

শ্রম আইন অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে মজুরি নির্ধারণের সুপারিশ তৈরি করা হয়। আইনের ১৩৯ ধারা অনুসারে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কিংবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।

এদিকে সম্প্রতি শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

অন্যদিকে, মাসিক নিম্নতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নতুন মজুরি বোর্ডের এই বৈঠককে ঘিরে পোশাকশ্রমিকদের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শ্রমিকদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত মজুরি কত নির্ধারণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।