ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩, আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (০৪ নভেম্বর) সকালে ভৈরব সেতু এলাকায় বাসের ধাক্কায় দুজন এবং মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে চেঙ্গুটিয়া এলাকায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রাম থেকে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) তার ক্ষেতের শিম বিক্রির জন্য ভ্যানে করে নওয়াপাড়ার ভাঙাগেট বাজারে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতু সংলগ্ন সড়কে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গুরুতর আহত ভ্যানচালক আব্দুল ওহাবকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুজনই অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক আব্দুল্লাহ আল আপন (১৮) ও তার সঙ্গে থাকা বন্ধু আলামিন (৩০) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে। তিনি পায়রা ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিপ্লব জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত আলামিনের অবস্থা আশঙ্কাজনক।

অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।