ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

জাহ্নবীর হ্যালোউইন সাজে ফিরল শ্রীদেবীর ‘নাগিনা’, মায়ের স্মৃতিতে আবেগঘন শ্রদ্ধা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
মা শ্রীদেবীর নাগিনা রূপে জাহ্নবী কাপুরের হ্যালোউইন সাজ ( সংগৃহীত ) ছবির ক্যাপশন: মা শ্রীদেবীর নাগিনা রূপে জাহ্নবী কাপুরের হ্যালোউইন সাজ ( সংগৃহীত )


বিনোদন ডেস্কঃ
বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জনপ্রিয় চরিত্র ‘নাগিনা’ আবারও আলোচনায়। তবে এবার পর্দায় নয়, হ্যালোউইনের সাজে মায়ের সেই কালজয়ী রূপ ফিরিয়ে এনেছেন মেয়ে জাহ্নবী কাপুর। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ সিনেমায় শ্রীদেবীর ইচ্ছাধারী নাগিন চরিত্রের আদলেই নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোউইন উদ্‌যাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন জাহ্নবী। ছবিতে তার পরনে ছিল শ্রীদেবীর সেই বিখ্যাত চরিত্রের সঙ্গে মিল রেখে গোলাপি পোশাক, ঐতিহ্যবাহী গয়না ও বিশেষ সাজসজ্জা। চুলের ধরনেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মায়ের পর্দার সেই পরিচিত রূপ।


শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকেননি জাহ্নবী। বন্ধু ওরির সঙ্গে ‘নাগিনা’ সিনেমার মূল পোস্টার এবং ছবির একটি স্মরণীয় দৃশ্যও নতুন করে উপস্থাপন করেছেন তিনি। পুরো আয়োজনের মধ্য দিয়ে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।


ছবিগুলোর ক্যাপশনে জাহ্নবী হ্যালোউইনের বিভিন্ন সাজের প্রসঙ্গ তুলে ধরেন। তার মতে, কেউ ভৌতিক, কেউ মজার কিংবা জনপ্রিয় সংস্কৃতির কোনো পরিচিত চরিত্রের অনুকরণে এই দিনটি উদ্‌যাপন করেন। তবে তার কাছে শ্রীদেবী, ঋষি কাপুর ও অমরীশ পুরীর মতো কিংবদন্তি শিল্পীদের চেয়ে বেশি আইকনিক আর কেউ নন।


উল্লেখ্য, হরমেশ মালহোত্রা পরিচালিত ‘নাগিনা’ মুক্তি পায় ১৯৮৬ সালে। ফ্যান্টাসি ও রোমান্সনির্ভর সিনেমাটিতে শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেছিলেন ঋষি কাপুর, অমরীশ পুরী, কোমল মহুভাকর ও প্রেম চোপড়া।


সিনেমায় রাজনি নামের এক ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। মানুষের রূপ ধারণ করতে সক্ষম এই চরিত্রটি প্রতিশোধের উদ্দেশ্যে রাজীবের জীবনে প্রবেশ করলেও একপর্যায়ে ভালোবাসা ও পারিবারিক বন্ধনের টানে বদলে যায় তার সিদ্ধান্ত। সিনেমাটিতে শ্রীদেবীর অভিনয় দর্শকদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে।


২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। একই বছরের জুলাইয়ে ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন জাহ্নবী। মায়ের অভিনীত বিখ্যাত চরিত্রকে নতুনভাবে তুলে ধরে হ্যালোউইন উদ্‌যাপনের মধ্য দিয়ে আবারও প্রমাণ করলেন, পর্দার বাইরেও মায়ের স্মৃতি তার কাছে কতটা মূল্যবান।
 তর্থ্যসূত্র: রিপোর্টাস ২৪


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।