ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল পথচারী নারীর, ঘাতক যানবাহনের খোঁজে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
নিজস্ব সংবাদদাতা :
সাতক্ষীরা-যশোর মহাসড়কে ভোরে দ্রুতগতির অজ্ঞাত একটি যানবাহনের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর যানবাহনটি পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত রহিমা খাতুন (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর মা বাড়ি থেকে হাঁটতে বের হন। পরে ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান, ছয়ঘরিয়া মোড়ের কাছে সাতক্ষীরা-যশোর মহাসড়কে তাঁর মায়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। এ সময় তাঁর মায়ের মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান।

শরিফুল ইসলামের ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মায়ের মৃত্যু হয়ে থাকতে পারে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক ওই নারীকে চাপা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

এদিকে ভোরে হাঁটতে বেরিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।