ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

৬০ পণ্যে ট্যাক্স প্রত্যাহার, তবু বিরোধীদল বাজেটের বিরোধিতা করছে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
৬০ পণ্যে ট্যাক্স প্রত্যাহার, তবু বিরোধীদল বাজেটের বিরোধিতা করছে তারেক রহমান ছবির ক্যাপশন: ৬০ পণ্যে ট্যাক্স প্রত্যাহার, তবু বিরোধীদল বাজেটের বিরোধিতা করছে তারেক রহমান
ADVERTISEMENT AREA

শাহ আলম,স্টাফ রিপোর্টার:
‎কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে। তবুও বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন।
‎শনিবার (১৩ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানুষের উন্নয়নের জন্য। দেশের প্রতিটি উপজেলায় ১০ হাজার করে কৃষিকার্ড প্রদান করা হবে। দেশের মানুষ স্বাবলম্বী না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
‎তিনি আরও বলেন, “এই দেশের মালিক জনগণ। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।” একই সঙ্গে তিনি সকলকে কোনো ধরনের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সফরসূচি অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী সফরে তিনি একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
‎সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।