শাহ আলম,স্টাফ রিপোর্টার:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটে ৬০টি পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে। তবুও বিরোধী দল বাজেটের বিরোধিতা করছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (১৩ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানুষের উন্নয়নের জন্য। দেশের প্রতিটি উপজেলায় ১০ হাজার করে কৃষিকার্ড প্রদান করা হবে। দেশের মানুষ স্বাবলম্বী না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “এই দেশের মালিক জনগণ। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।” একই সঙ্গে তিনি সকলকে কোনো ধরনের ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সফরসূচি অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী সফরে তিনি একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ADVERTISEMENT AREA
দেশ বাংলা টিভি ডেক্স