ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর ছবির ক্যাপশন: টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর
ADVERTISEMENT AREA
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা ভাতিজা। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাল্লাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। একসময় পানিতে ডুবে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায়।

পরে গুরুতর অবস্থায় তাদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব জানান, মরদেহ থানা নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।