ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

২৫ জুন থেকে শুরু হচ্ছে GTA 6-এর প্রি-অর্ডার, আনুষ্ঠানিক ঘোষণা রকস্টার গেমসের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
Grand Theft Auto 6 (GTA 6) ছবির ক্যাপশন: Grand Theft Auto 6 (GTA 6)
ADVERTISEMENT AREA

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Rockstar Games ঘোষণা দিয়েছে, আগামী ২৫ জুন থেকে Grand Theft Auto 6 (GTA 6)-এর প্রি-অর্ডার শুরু হবে। বহুল আলোচিত এই ঘোষণার ফলে গেমটির মুক্তি নিয়ে নতুন করে আর বিলম্ব হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন গেমিং বিশ্লেষকেরা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম ধাপে PlayStation 5, Xbox Series X এবং Xbox Series S-এর জন্য প্রি-অর্ডার চালু হবে। তবে এখনো PC বা Nintendo Switch 2 সংস্করণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রি-অর্ডারের তারিখ ঘোষণার পাশাপাশি Rockstar Games তাদের অফিসিয়াল ওয়েবসাইটে GTA 6-এর নতুন কভার আর্ট এবং একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে গেমের বিশাল শহরের একটি দৃশ্য দেখা যায়, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কিছু গেমার ভিডিওর একটি দৃশ্যে ফেরিস হুইলের প্রতিফলন না থাকায় বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনাও শুরু করেছেন। যদিও বিষয়ে Rockstar Games কোনো মন্তব্য করেনি।

GTA 6-এর নতুন কভার আর্ট ব্যাকগ্রাউন্ড ছবি অফিসিয়াল ওয়েবসাইটে 4K, Ultrawide 5K এবং মোবাইল ট্যাবলেট উপযোগী বিভিন্ন রেজোলিউশনে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিশ্বজুড়ে কোটি কোটি গেমার এখন ২৫ জুনের অপেক্ষায় রয়েছেন। প্রি-অর্ডার শুরু হওয়ার পর GTA 6 নিয়ে উন্মাদনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

 

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।