যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রযুক্তি
প্রতিষ্ঠান অ্যাপল ও ইন্টেলের মধ্যে
একটি সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রেই
অ্যাপলের জন্য কম্পিউটার চিপ
উৎপাদন করা হবে। ট্রাম্পের
ভাষ্য, দেশের অভ্যন্তরে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানো এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা
নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া
হয়েছে।
ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন,
যুক্তরাষ্ট্রে চিপ ডিজাইন ও
উৎপাদন জোরদার করতে ইন্টেলকে সহায়তা
দেওয়া হয়েছে। তাঁর এই ঘোষণার
পর শেয়ারবাজারে ইন্টেলের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে
বেড়ে যায়। তবে এ বিষয়ে
আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি
ইন্টেল।
বিশ্লেষকদের
মতে, এই উদ্যোগ বাস্তবায়িত
হলে অ্যাপল দীর্ঘদিনের উৎপাদননির্ভরতা থেকে কিছুটা বেরিয়ে
আসতে পারবে। বর্তমানে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের
প্রসেসরের বড় অংশই তাইওয়ানে
তৈরি হয়।
এদিকে
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন,
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে মেমোরি ও স্টোরেজ চিপের
দাম বেড়ে যাওয়ায় ভবিষ্যতে আইফোনসহ বিভিন্ন অ্যাপল পণ্যের দাম বাড়ানো প্রায়
অনিবার্য হয়ে পড়েছে।
টিম
কুক বলেন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের প্রভাব থেকে গ্রাহকদের রক্ষা
করার চেষ্টা করা হলেও বর্তমান
পরিস্থিতিতে আগের দামে পণ্য
বিক্রি করা কঠিন হয়ে
উঠছে।
এর
আগে ট্রাম্প প্রশাসন ইন্টেলের উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটিতে বড় অঙ্কের বিনিয়োগ
করেছিল। সেই উদ্যোগের লক্ষ্য
ছিল যুক্তরাষ্ট্রে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং বৈশ্বিক
চিপ শিল্পে দেশটির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করা।
সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি উৎপাদন বাড়ানোর নীতিতে ট্রাম্প প্রশাসনের গুরুত্ব আবারও স্পষ্ট হয়েছে। তবে অ্যাপল এখনো
ট্রাম্পের দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
দেশ বাংলা টিভি ডেস্ক