মোঃ স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
রোববার (৫ জুলাই) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনকালে এমপি মোশারফ হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
দেশ বাংলা টিভি ডেক্স