ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালিহাতীতে বেকারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
কালিহাতীতে বেকারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন: কালিহাতীতে বেকারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে অবস্থিত একটি বেকারিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে কেক ও রুটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যে অগ্রিম মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার এবং অনুমোদনবিহীন কেমিক্যাল ও রং মিশিয়ে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব কার্যক্রম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে জানায় অধিদপ্তর।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।