ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ছবির ক্যাপশন: বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন
শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি :
বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই (শনিবার) সকাল ১০ টায় শুরু হওয়া এ সম্মেলন দিনব্যাপী আলোচনা, মতবিনিময়, সাংগঠনিক পর্যালোচনা এবং কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে টাঙ্গাইল জেলার কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাসফোরের নেতা জয় রাজ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা শ্রী চাপাতি বাসফোর। এ সময় নবনির্বাচিত সভাপতি আছূয়া বাসফোরকে শপথবাক্য পাঠ করানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব সুমন হেলা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন হেলা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সূচনা হেলা এবং নির্বাহী সদস্য সাগর কুমার বাসফোর। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হিরালাল বাসফোর, মতিলাল বাসফোর, তিলিয়া বাসফোর, নিপু বাসফোর ও মানিক বাসফোর।

কাউন্সিল শেষে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, হরিজন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সম্মেলনের সার্বিক আয়োজনে ছিল বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের কালিহাতী, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখীপুর, দেলদুয়ার ও মধুপুর উপজেলা কমিটি।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।