ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নারী বন্দি পলায়নের ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের জেলার সাময়িক বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
নারী বন্দি পলায়নের ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের জেলার সাময়িক বরখাস্ত ছবির ক্যাপশন: নারী বন্দি পলায়নের ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের জেলার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একই ঘটনায় পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত বন্দি রিম্পাকে তিন দিন পর রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ জুলাই বন্দি পালানোর ঘটনার তদন্তে জেলার শিরিন আক্তারের দায়িত্ব পালনে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

কারা সূত্র জানায়, ১৬ জুলাই সন্ধ্যায় বন্দিদের গণনা (আফটার লকআপ) শেষে কলমিলতা ভবনের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। দায়িত্বপ্রাপ্ত মেট্রনদের তদারকিতে শিথিলতার সুযোগ নিয়ে সাজাপ্রাপ্ত বন্দি রিম্পা কলমিলতা ভবন অতিক্রম করে মাধবীলতা সেলের পেছনের অংশে চলে যান। পরে জেলার বাসভবনের দক্ষিণ পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন।

পলাতক রিম্পা (২১) মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।

এদিকে, র‍্যাব-২ গত ১৯ জুলাই রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রিম্পাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার পর কারা অধিদপ্তর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কারাগারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।