ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

‎বাবা-সৎ মায়ের সঙ্গে অভিমানের জেরে কীটনাশক পান, দুই দিন পর যুবকের মৃ*ত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
‎বাবা-সৎ মায়ের সঙ্গে অভিমানের জেরে কীটনাশক পান, দুই দিন পর যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: ‎বাবা-সৎ মায়ের সঙ্গে অভিমানের জেরে কীটনাশক পান, দুই দিন পর যুবকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমানের জেরে ঘাসের কীটনাশক পান করার দুই দিন পর শিহাব সিকদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
‎বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরে রাতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
‎নিহত শিহাব সিকদার সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম-সংলগ্ন এলাকার রিপন মিয়ার ছেলে।
‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে শিহাবের বিয়ে হয়। পরিবারের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়িতে চলে যান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
‎গত সোমবার পারিবারিক বিষয় নিয়ে বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে শিহাব নিজ শয়নকক্ষে ঘাসের কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক অভিমান থেকেই ওই যুবক কীটনাশক পান করেন। গোপন ও প্রকাশ্য তদন্তেও তিনি মাদকাসক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।