ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বাগেরহাটে ঘরে মিলল মা, ছেলে ও নানীর মরদেহ, হত্যার সন্দেহে তদন্তে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বাগেরহাটে ঘরে মিলল মা, ছেলে ও নানীর মরদেহ ছবির ক্যাপশন: বাগেরহাটে ঘরে মিলল মা, ছেলে ও নানীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক:-
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে প্রতিবেশীরা বাড়ির বারান্দায় এক বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন, মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ জানান, তিনটি মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলে পুলিশের ধারণা। পরিবারের সদস্যদের যাতায়াত কম থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।