মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) বগুড়ায় আয়োজিত এ সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম. আর ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম আহমেদ, পিপিএম।
বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সংবর্ধনা আয়োজনে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধারা সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানকে তাৎপর্যমণ্ডিত করে তোলেন।
এ ছাড়া সংবর্ধনা ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা টিভি ডেক্স