ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক দুই ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক দুই
স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন সন্দেহভাজন মাদকসেবী ও কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) রাতের দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক, জে বি রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে এলাকার পরিচিত মাদক কারবারিদের সম্ভাব্য অবস্থান ও মাদক সেবনের বিভিন্ন স্পটে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন ওসি ওয়াহিদ পারভেজ। 

তিনি মাদকের বিস্তার রোধে প্রতিটি মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং মাদক নির্মূলে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগকে সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করেন।
ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে এবং ভবিষ্যতেও চলবে। স্থানীয় জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।