ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

পূর্ব জেরুজালেমে ২,৩০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা, ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
পূর্ব জেরুজালেমে ২,৩০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ছবির ক্যাপশন: পূর্ব জেরুজালেমে ২,৩০০ নতুন বসতি নির্মাণের পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে আরও ২ হাজার ৩০০টি নতুন বসতি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংস্থা ইর আমিম।

বুধবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম পূর্ব জেরুজালেমের গিলো বসতি সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের সঙ্গে পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ আরও দুর্বল হয়ে পড়বে।

প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের জন্য ইসরায়েলের বিতর্কিত ‘অনুপস্থিতদের সম্পত্তি আইন’ ব্যবহার করে ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ২৮ ডুনাম জমিকে প্রথমে ‘রাষ্ট্রীয় জমি’ ঘোষণা করে পরে বসতি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি জমির মালিকানা ‘অজ্ঞাত’ দেখিয়ে সেগুলোও অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নির্মাণের জন্য নির্ধারিত এলাকায় বহু বছর ধরে ফিলিস্তিনিদের ব্যক্তিমালিকানাধীন জলপাই বাগান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক পুরোনো জলপাই গাছ কেটে বা উপড়ে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখলের পর ভূমি নিবন্ধন প্রক্রিয়া স্থবির হয়ে যাওয়ায় অনেক জমির আধুনিক আইনি কাগজপত্র নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন আইনি বিধান প্রয়োগ করে তাদের জমি দখল করে বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে গত জুনের শেষ দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে বসতি নির্মাণ আরও জোরদারের ঘোষণা দেন। তিনি জানান, সরকার ইতোমধ্যে ১৬০টি বসতি খামার স্থাপন এবং ১০০টির বেশি নতুন বসতি অনুমোদন করেছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে আসছে। তাদের মতে, বসতি সম্প্রসারণের ফলে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা আরও সংকুচিত হচ্ছে। তবে ইসরায়েল এসব বসতি নির্মাণকে তাদের নীতির অংশ হিসেবে এগিয়ে নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।