ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

জনদুর্ভোগের অবসানে কার্যকর উদ্যোগের দাবি, বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি ছবির ক্যাপশন: বগুড়ায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
দেশজুড়ে গ্যাস সরবরাহে অচলাবস্থা, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিল আদায় এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বগুড়া আইন কলেজ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক তৌফিকুর রহমান-এর হাতে তুলে দেন জোটের নেতারা। পরে কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্যাসের সংকটে বহু এলাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানেও উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো এবং প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিল পাঠানোর অভিযোগ সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, বিদ্যমান জ্বালানি সংকটের প্রকৃত কারণ জনগণের সামনে স্পষ্ট করতে হবে। পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট বা কৃত্রিম সংকট কাজ করছে কি না, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সংকটের সময়ে জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি না করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, ভুতুড়ে বিলের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।