মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
১০ আগস্ট (সোমবার) রাতে শহরের তিনমাথা এলাকার আদর্শ কলেজ গেটের বিপরীতে অবস্থিত হোটেল অবকাশে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল, এমন গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে হানা দেয়। অভিযান চলাকালে অনৈতিক কাজে জড়িত ৫ জন পুরুষ এবং ৯ জন নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও অভিযান সূত্রে জানা গেছে, অভিযানের বিষয়টি টের পেয়ে হোটেলের মূল ফটক বন্ধ করে দিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর পথ সুগম করার চেষ্টা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা হোটেলের ছাদ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও র্যাবের তৎপরতায় তা ব্যর্থ হয় এবং তাদের সবাইকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)