গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে মহেশপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) ও নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
পুলিশ জানায়, রাতের কোনো এক সময় প্রচণ্ড গরমের মধ্যে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশ বাংলা টিভি ডেক্স