ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু: সংসদীয় কমিটিতে তথ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন:
শাহ আলম, স্টাফ রিপোর্টার:

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে আগামী বছর থেকে মূল কাজ শুরু হওয়ার কথা জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। 

১৩ আগস্ট(বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়।

সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের সময়সীমা ও অর্থ বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।
বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে।

 পাশাপাশি ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও জোরালো আশ্বাস পাওয়া গেছে। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৈঠকে প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হকের সভাপতিত্বে বৈঠকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক
এদিকে বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার তথ্যও বৈঠকে তুলে ধরা হয়।
এ ছাড়া গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।