মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় যুবসমাজ ধ্বংসকারী সর্বনাশা ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে বগুড়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি দম্পতি হলেন, মো. নান্টু এবং তাঁর স্ত্রী নীলা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দত্তবাড়ি এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে আড়ালে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস দল ওই বাসায় ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক মাদকের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত নান্টু ও নীলা বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং আগামীকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
```0
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)