ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
অনুষ্ঠানের ছবি ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি
রিমন সিদ্দিকী নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) বাদ আসর  বিএনপির দলীয় কার্যালয় (কলেজ মোড়) এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বিএনপির  উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

‎​দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এবং শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুর রহমান রানা, নুরুন্নবী দুলাল, আজহারুল ইসলাম আল আমিন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

‎​বক্তারা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত  কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। #

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।