রিমন সিদ্দিকী নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিএনপির দলীয় কার্যালয় (কলেজ মোড়) এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এবং শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইফুর রহমান রানা, নুরুন্নবী দুলাল, আজহারুল ইসলাম আল আমিন, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। #
দেশ বাংলা টিভি ডেক্স