ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
অনুষ্ঠানের ছবি ছবির ক্যাপশন: অনুষ্ঠানের ছবি
কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্যচাষি, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি উপজেলা পরিষদ হতে  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী থানার ইনচার্জ মো. কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, জেলা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ড্যাব নেতা ড. শাহ আলম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, জলাশয় দূষণ, অবৈধভাবে মাছ ধরা এবং প্রজনন মৌসুমে মাছ নিধনের মতো কর্মকাণ্ড বন্ধ করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে এ খাতে আগ্রহী করে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কালিহাতীতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রচার, সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিতকরণ এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্য রয়েছে।
দেশব্যাপী ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।