ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, ৬ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন:
মোঃ স্বাধীর খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড ও পুরাতন বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের পরিচালক দিনা পারভীনকে ১০ হাজার টাকা, সেবা হসপিটালের নুসরাত জাহানকে ৩০ হাজার টাকা, নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের মঞ্জুরুল ইসলামকে ৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আল মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানান, কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত ডিউটি চিকিৎসক না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, অস্ত্রোপচার ও প্রসবকক্ষে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই ফার্মেসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। নন্দীগ্রাম হিন্দুপাড়ার আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং ওমরপুর এলাকার আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্যালাইন ও ইনজেকশন দেওয়া, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংয়ের মতো চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন মনিটরিং টিমের প্রসিকিউটর হিসেবে অভিযানে দায়িত্ব পালন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।