ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের কাজে সহযোগিতার পাশাপাশি অবসর সময়ে গবাদিপশুর দেখাশোনাও করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির সামনের এলাকায় গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান মামুন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস জানান, পরিবারের কাছ থেকে তারা ঘটনাটি জানতে পেরেছেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা হিসেবে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।