রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ার পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে এক জেলে পানিতে মরদেহটি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে নাগেশ্বরী থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি প্রায় ১০ থেকে ১২ দিন ধরে ডোবার পানিতে থাকতে পারে। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা তাকে সেখানে কীভাবে পাওয়া গেল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার ওসি এনামুল হক বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স