ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

বগুড়ায় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট (সোমবার)  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর ছাত্র এবং সামিউল ব্যবসা করতেন।

শাজাহানপুর থানার এসআই আব্দুস সালাম জানান, সড়কের মাঝখানে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি জানান, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।