ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে নজরুল স্মরণে ১৬ তম বৈকালিক সাহিত্য আড্ডা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
ভূঞাপুরে  সাহিত্য আড্ডায় কবিদের একাংশ। ছবির ক্যাপশন: ভূঞাপুরে সাহিত্য আড্ডায় কবিদের একাংশ।
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) ১৬ তম বৈকালিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবির গান ও কবিতা আবৃত্তি করা হয়। 

নাট্যাভিনেতা আব্দুল করিম খানের সভাপতিত্বে এবং কবি হারুন অর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন,  অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ,ডাক্তার শহিদুর রহমান শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী খায়রুজ্জামান ভূঁইয়া, হাসান কায়কোবাদ জজ মিয়া , নির্ধারিত আলোচক ছিলেন, অধ্যাপক ড. আলী রেজা, নাট্য ব্যক্তিত্ব জলিল আকন্দ ।

স্বরচিত কবিতা পাঠ করেন, কবি শাহজাহান মিয়া,  এম. এ বাছেদ,  অধ্যাপক ও সাংবাদিক  আখতার হোসেন খান, চাঁন মিয়া, এমকে হাতেম, আনোয়ার হোসেন, লিমা রহমান, হালিমা খাতুন, শাহ রিয়ার শ্রাবণ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।