ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
দূর্ঘটনায় প্রাণ গেলো মা - মেয়ের ছবির ক্যাপশন: দূর্ঘটনায় প্রাণ গেলো মা - মেয়ের
আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার এক বছরের শিশুকন্যা। 

২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় নলুয়া-টাঙ্গাইল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে মালবাহী ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী হলেন বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী ইসরাত জাহান আখি (২২)। দুর্ঘটনায় তার কোলে থাকা এক বছর বয়সী মেয়েশিশুটিও মারা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় যাচ্ছিলেন ইসরাত জাহান। সন্ধ্যার দিকে সিএনজিটি বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

দুর্ঘটনার মুহূর্তে সিএনজি থেকে সড়কের ওপর ছিটকে পড়েন মা ও শিশু। পরে ট্রাকের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এদিকে একই পরিবারের মা ও শিশুকন্যাকে একসঙ্গে হারানোর ঘটনায় স্বজনদের মধ্যে চলছে আহাজারি। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।