ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মাদকের ছোবল থেকে বাঁচাতে ছেলেকেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
মাদকাসক্ত ছেলে পুলিশের হাতে দিলেন বাবা - মা ছবির ক্যাপশন: মাদকাসক্ত ছেলে পুলিশের হাতে দিলেন বাবা - মা
রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেদের ছেলেকেই পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রহিদুল ইসলাম (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, রহিদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে জড়িয়ে পড়েছিলেন। নেশার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করতেন। এমনকি মাদক কেনার অর্থের জন্য বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে গজেরকুটি এলাকায় স্থানীয় কয়েকজন তাকে মাদক সেবনের সময় আটক করেন। পরে বিষয়টি তার বাবা-মাকে জানানো হলে পরিবারের সম্মতিতে রহিদুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ তাকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে রহিদুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবনের কারণে রহিদুলের আচরণে তার পরিবার ও আশপাশের মানুষজন বিরক্ত ছিলেন। নেশার টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও তারা জানান।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের সাজা ঘোষণার পর বুধবার বিকেলে রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৫০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।