ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

কালীগঞ্জে জামাইয়ের কুড়ালের কোপে প্রাণ গেল শ্বশুরের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
অভিযুক্ত ছবির ক্যাপশন: অভিযুক্ত
 নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে জামালপুর বাজারে ডেকে নিয়ে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৬৫) জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। তিনি কলার ব্যবসা করতেন। এ ঘটনায় অভিযুক্ত তার মেয়ের জামাই মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে বিল্লাল জানান, পারিবারিক বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। এরপর শুক্রবার বিকেলে শ্বশুর আব্দুল মজিদকে ফোন করে কথা বলার কথা বলে জামালপুর বাজারে আসতে বলেন তিনি।

বিল্লালের দাবি, বাজারে দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মোজাম্মেল সঙ্গে থাকা একটি ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় আঘাত করেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

কুড়ালের আঘাতে গুরুতর আহত মজিদকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, আব্দুল মজিদকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন। তার মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ও এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।