ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
নদীতে মিলল শিশুর মরদেহ ছবির ক্যাপশন: নদীতে মিলল শিশুর মরদেহ
বিশেষ প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে বায়েজিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকালে চরবাঘুয়া এলাকায় নদীতে কচুরিপানার নিচে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নদীর পাড়ে হাঁসের খাবারের জন্য শামুক সংগ্রহ করতে যান এক নারী। এ সময় তিনি পানিতে ভাসমান কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে শিশুর মরদেহ শনাক্ত করেন। পরে বিষয়টি আশপাশের লোকজন ও বায়েজিদের পরিবারের সদস্যদের জানানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির আশপাশে খেলছিল বায়েজিদ। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বায়েজিদের পরিবার জানায়, তার বাবা-মা দুজনেই শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং সেখানেই বসবাস করেন। শিশুটি চরবাঘুয়া এলাকায় দাদা-দাদির কাছে থাকত। পরিবারের একমাত্র সন্তান বায়েজিদ দাদা মমতাজ উদ্দিনের অত্যন্ত প্রিয় ছিল। দিনের বড় একটি সময় সে দাদার সঙ্গেই কাটাত।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একমাত্র সন্তানকে হারিয়ে বায়েজিদের মা-বাবা, দাদা-দাদী ও নানীসহ পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

বায়েজিদের বাবা মো. মিজান বলেন, সন্তান হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। ছেলেকে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, সকালে চরবাঘুয়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।