ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

বেনাপোল সীমান্তে বিজিবির একাধিক অভিযান, গাঁজাসহ জব্দ সাড়ে ৫ লাখ টাকার পণ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
গাঁজাসহ জব্দ সাড়ে ৫ লাখ টাকার পণ্য ছবির ক্যাপশন: গাঁজাসহ জব্দ সাড়ে ৫ লাখ টাকার পণ্য
দেশ বাংলা টিভি নিউজ ডেক্স: 

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, দুটি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, তিন প্যাকেট সনপাপড়ি ও ১৭৯টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে টহল ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।